ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক হামাস

গাজায় যুদ্ধবিরতির জন্য তিন পর্যায়ের একটি নতুন রূপরেখা ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় এই
  • আপলোড সময় : ১ জুন ২০২৪, দুপুর ১১:৩৯ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৪, দুপুর ১১:৩৯ সময়
ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক হামাস ছবি : সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতির জন্য তিন পর্যায়ের একটি নতুন রূপরেখা ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় এই রূপরেখাকে ‘ইতিবাচক হিসেবে বিবেচনা’ করার কথা জানিয়েছে হামাস।

শুক্রবার (৩১ মে) যুদ্ধবিরতির নতুন প্রস্তাব তুলে ধরেন বাইডেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং এ উপত্যকার পুনর্গঠন ও বন্দী বিনিময়’ নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি রোড ম্যাপের প্রস্তাবের কথা উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, হামাসকে এ ধরনের প্রস্তাব আগে কখনও দেয়া হয়নি। হামাসকে এ প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্যমতে, ’গাজায় যুদ্ধ বন্ধ করার এখনই সময়।’

পাশাপাশি ইসরাইলের সব নেতাকেও প্রস্তাব গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি। বাইডেন জানান, হামাসকে পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার সুযোগ না দিয়ে গাজার পুনর্গঠনের জন্য ফিলিস্তিনি ও ইসরাইলি নেতাদের এক হতে হবে।

জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসের বরাত দিয়ে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, বাইডেনের এ প্রস্তাবে দৃঢ়ভাবে আশাবাদী। তিনি মনে করেন, এই চুক্তির মধ্য দিয়ে ইসরাইল-ফিলিস্তিনে স্থায়ী শান্তির জন্য দিকে অগ্রসর হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ