ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

জঙ্গি হামলার আশঙ্কায় ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তা জোরদার

আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য তাদের
  • আপলোড সময় : ৩০ মে ২০২৪, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ৩০ মে ২০২৪, দুপুর ২:৪৯ সময়
জঙ্গি হামলার আশঙ্কায় ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তা জোরদার ছবি : সংগৃহীত
আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য তাদের সঙ্গে সহ-আয়োজক হিসেবে আছে সীমিত ওভারের ক্রিকেটে চারবার বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজও। টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তাই উৎসবের দামামা বাজছে যুক্তরাষ্ট্রে।

কিন্তু যুক্তরাষ্ট্রের উৎসবে বাদ সাধার ঘোষণা দিয়েছে জঙ্গি সংগঠন আইএসএস-কে। আগামী ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে হামলার ঘোষণা দিয়েছে জঙ্গি সংগঠনটি। হামলার হুমকি পাওয়ার পর তাই ম্যাচ ঘিরে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে নিউইয়র্ক পুলিশ।

নিউইয়র্ক শহরের গভর্নর এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তাদের পাওয়া তথ্য অনুযায়ী ‘এই মুহূর্তে বিশ্বাসযোগ্য কোনো জননিরাপত্তা হুমকি নেই।’ নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, ‘নিউইয়র্ক পুলিশকে সরাসরি অর্ডার দেওয়া হয়েছে নিরাপত্তা জোরদার করতে। সঙ্গে বলা হয়েছে আইনের প্রয়োগ, নজরদারি এবং যাচাই-বাছাই করাও। জনগণের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ নিরাপদ এবং উপভোগ্য নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

ম্যানহাটন থেকে ২৫ মাইল দূরে নাসাউ ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত। এই মাঠে ৩ থেকে ১২ জুনের মধ্যে মোট আটটি ম্যাচ হবে। সব ম্যাচে নিরাপত্তা জোরদার করা হবে বলে নিশ্চিত করেছে আইসিসিও। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘টুর্নামেন্টের সবার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম কাজ। আমাদের কাছে খুব ভালো এবং শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা আছে। ইভেন্টের যেকোনো ধরনের ঝুঁকি কমাতে আমরা আয়োজক দেশের কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।’

সম্প্রতি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে আইএসএস-কে ভারত-পাকিস্তান ম্যাচের হামলার নাম দিয়েছে ‘লোন উলফ’। এ ছাড়া কিছুদিন আগে নাকি স্টেডিয়ামের ওপর একটি ড্রোনও দেখা যায়। তাতে ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ ‘৯ /৬ / ২৪’ লেখা ছিল। এরপর থেকেই নিউইয়র্ক প্রশাসন নিরাপত্তা জোরদারে বাড়তি মনোযোগ দিয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প