ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নগদ অর্থের পাহাড়! প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান আসছে লাখে লাখ রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ বলিউডে প্রেমের গল্প: তিন দশকে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেসব তারকা ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে সিরিয়া-ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা না পড়েই লন্ডনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে জেলেনেস্কি খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ ভোট কেন্দ্রে কারসাজির অভিযোগ নাকচ জামায়াতের বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি, তফসিলের ঘোষণা আসতে পারে বুধবার

মাইক্রোসফট, ফেসবুক ও বন্দুক তৈরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে উভালদে শহরের একটি স্কুলে গুলির ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবার একটি অস্ত্র তৈরি করা প্রতিষ্ঠান এবং দুটি
  • আপলোড সময় : ২৫ মে ২০২৪, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ২৫ মে ২০২৪, দুপুর ৩:৭ সময়
মাইক্রোসফট, ফেসবুক ও বন্দুক তৈরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে উভালদে শহরের একটি স্কুলে গুলির ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবার একটি অস্ত্র তৈরি করা প্রতিষ্ঠান এবং দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠান দুটি হচ্ছে ফেসবুকের প্রধান কোম্পানি মেটা এবং মাইক্রোসফট। ওই পরিবারের দাবি প্রযুক্তি প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে অস্ত্রের বিজ্ঞাপন প্রচার করেছে। খবর আল জাজিরা 

স্কুলে বন্দুক হামলার দ্বিতীয় বর্ষ উদযাপনে শুক্রবার ওই দুই মামলার বিষয়টি সামনে আসে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম আলোচিত ছিল স্কুলের এই বন্দুক হামলার ঘটনা। 
২০২২ সালের ২৪ মে ১৮ বছর বয়সী তরুণ সালভাদর রামোস স্কুলে ঢুকে ভয়াবহ গুলি চালায়। এতে ১৯ শিক্ষার্থী এবং দুই শিক্ষক নিহত হয়। আহত হয় আরও ১৭ জন। 

উভালদের জেলা আদালতে প্রথম মামলাটি করা হয়েছে। এতে আসামি করা হয়েছে দানিয়েল ডিফেন্সকে, বন্দুকধারী তরুণ যে অস্ত্রটি ব্যবহার করেছিল তার প্রস্তুতকারী ছিল দানিয়েলের জর্জিয়া ভিত্তিক অস্ত্র প্রস্ততকারী প্রতিষ্ঠানটি। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা

২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা