ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্রে ২৭ বছরের কারাদণ্ড পাকিস্তানি নাগরিকের সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ ৫ দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা উত্তর কোরিয়ার প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রামিসা হত্যা: হাইকোর্টের রায়ে সোহেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’ আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করারও সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল', রোববার আঘাতের শঙ্কা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ‘রেমাল’
  • আপলোড সময় : ২৩ মে ২০২৪, দুপুর ১২:২২ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৪, দুপুর ১২:২২ সময়
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল', রোববার আঘাতের শঙ্কা ছবি : সংগৃহীত
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ‘রেমাল’ নামের ঘূর্ণিঝড়টি রোববার (২৬ মে) সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে বুধবার জানিয়েছেন আবহাওয়াবিদরা।

জানা যায়, বর্তমান পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ, মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা অঞ্চলের দিকেই। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। রাতে একটা গতিপথ থাকছে, সকালে আরেকটা। তাই লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত এমনই থাকবে। নির্দিষ্ট করে বলা যাবে না। তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন গতিপথ স্থির হবে। সে সময় স্পষ্টভাবে বলা যাবে, এটা কোনো এলাকায় বা স্থানে আঘাত হানতে পারে।

বুধবার লঘুচাপ তৈরি হয়েছে। বৃহস্পতি বা শুক্রবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। শুক্রবার রাত বা পরদিন শনিবার সকালের দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে, যা ২৮ মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের ওপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৫, ২৬ ও ২৭ মে। অপেক্ষাকৃত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ ও ২৮ মে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে