ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

দেড় বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ নারী

কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়ার পর দীর্ঘ দেড় বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী। বুধবার
  • আপলোড সময় : ২৩ মে ২০২৪, দুপুর ১০:৪৬ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৪, দুপুর ১০:৪৬ সময়
দেড় বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ নারী ছবি : সংগৃহীত
কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়ার পর দীর্ঘ দেড় বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী। বুধবার (২২ মে) রাতে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় বিজিবিসহ অন্যান্য সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

ফেরত আসারা হলেন বগুড়ার জেসমিন আক্তার (৩৬), ঝালকাঠির লাইলী বেগম (২১) ও কিশোরগঞ্জ জেলার রোকসানা খাতুন (২৪)। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘ফেরত আসারা কাজের সন্ধানে দেড় বছর আগে ভারতের মহারাষ্ট্রে যায়। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হয় তারা। আদালত তাদের দেড় বছরের সাজা দেয়। কারাভোগ শেষে তারা দেশে ফিরে আনা হয়। ফেরত আসা তিন বাংলাদেশি নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা