ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

আইপিএলে মোস্তাফিজুরের অভাব অনুভব করে চেন্নাই সুপার কিংস

২০২৪ আইপিএল মোস্তাফিজুর রহমান শেষ করার পরই তাঁর অভাব খুব অনুভব করতে থাকে চেন্নাই সুপার কিংস। সামাজিকমাধ্যমে তাঁকে
  • আপলোড সময় : ১৯ মে ২০২৪, দুপুর ১০:৫৯ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৪, দুপুর ১০:৫৯ সময়
আইপিএলে মোস্তাফিজুরের অভাব অনুভব করে চেন্নাই সুপার কিংস ছবি: সংগৃহীত
২০২৪ আইপিএল মোস্তাফিজুর রহমান শেষ করার পরই তাঁর অভাব খুব অনুভব করতে থাকে চেন্নাই সুপার কিংস। সামাজিকমাধ্যমে তাঁকে নিয়ে একের পর এক পোস্ট দেয় চেন্নাই। বেঙ্গালুরুর চিন্নস্বামীতে গত রাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অনুপস্থিতি যে হাড়ে হাড়ে টের পেয়েছে চেন্নাই। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারলেও চেন্নাই কাছে সুযোগ ছিল প্লে-অফে যাওয়ার। সেক্ষেত্রে তাদের করতে হতো ২০১ রান। শেষ পর্যন্ত ১৯১ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। প্লে অফে ওঠার আনন্দে ফেটে পড়ে বেঙ্গালুরু। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পায় বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ২১৯ রান। শেষ ৫ ওভারেই নিয়েছে ৮১ রান। অথচ এই বেঙ্গালুরুর বিপক্ষে ২২ মার্চ এবারের আইপিএলে প্রথম দেখায় ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের এটা ক্যারিয়ারসেরা বোলিং। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন—চার ব্যাটারকে ফিরিয়ে তখন বেঙ্গালুরুর বড় স্কোর গড়ার ভিত তখন নষ্ট করেন ফিজ। 

১ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি পাওয়ায় চেন্নাইয়ের শেষ চার ম্যাচে খেলা হয়নি মোস্তাফিজের। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাইয়ের আরেক পেসার মাথিসা পাতিরানা চোটে পড়ায় তাঁকেও লিগ পর্বের শেষে পায়নি চেন্নাই। পাতিরানা-মোস্তাফিজ চেন্নাইকে এবার বাঁচিয়েছেন বারবার। বেঙ্গালুরুর বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুতুরাজ বলেন, ‘পাতিরানা চোটে পড়ল। ফিজকেও আমরা মিস করেছি।’ 

চেন্নাইয়ের ২০২৩ আইপিএল জিততে অসামান্য অবদান ছিল ডেভন কনওয়ের। দলের সর্বোচ্চ রানসংগ্রাহক (৬৭২ রান) ছিলেন তিনি। ফাইনালে হয়েছিলেন ম্যাচসেরা। শিরোপা রক্ষার মৌসুমে এবার কনওয়েকে পায়নি চেন্নাই। চোটে পড়ায় টুর্নামেন্টে এবার একটা ম্যাচও খেলতে পারেননি নিউজিল্যান্ডের তারকা ব্যাটার। রুতুরাজ বলেন, ‘চোটে পড়ায় কনওয়েকে পায়নি। এটা অনেক পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ম্যাচ থেকেই চ্যালেঞ্জ ছিল। যখন দলে চোট থাকে, তখন দলে ভারসাম্য আনা কঠিন হয়ে যায়।’ 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু