ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ভিক্ষুকের মোট সম্পত্তির পরিমাণ সাড়ে সাত কোটি টাকা

কোনো লজ্জা, হীনমন্যতা বা গ্লানি নয়। ভিক্ষাবৃত্তি তার কাছে অত্যন্ত লাভজনক পেশা। লোভনীয় এই পেশাকে অবলম্বন করেই মুম্বাইয়ের
  • আপলোড সময় : ১৯ মে ২০২৪, সকাল ৮:৩৫ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৪, সকাল ৮:৩৫ সময়
ভিক্ষুকের মোট সম্পত্তির পরিমাণ সাড়ে সাত কোটি টাকা ছবি: সংগৃহীত
কোনো লজ্জা, হীনমন্যতা বা গ্লানি নয়। ভিক্ষাবৃত্তি তার কাছে অত্যন্ত লাভজনক পেশা। লোভনীয় এই পেশাকে অবলম্বন করেই মুম্বাইয়ের ভরত জৈন আজ বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে সাত কোটি টাকা (ভারতীয় রুপি) বা ১ মিলিয়ন ডলার।

মুম্বাইয়ের বাসিন্দা ৫৪ বছর বয়সী ভরত গত চার দশক ধরে ভিক্ষাবৃত্তি অবলম্বন করছেন। কিশোর বয়স থেকেই তিনি এই পেশায় আছেন। মুম্বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ তথা জনবহুল এলাকা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন বা আজাদ ময়দানে তিনি ভিক্ষাবৃত্তি করেন। দৈনিক তার উপার্জন ২ হাজার থেকে ২৫০০ টাকা (রুপি)। রোজ কাজ করেন ১০ থেকে ১২ ঘণ্টা। কোনো বিরতি নেন না ছুটির দিনেও।

মুম্বইয়ে তার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রচুর। পারেলে ২ বিএইচকে ফ্ল্যাটের দাম ১.২ কোটি টাকা (রুপি)। সেখানে তিনি থাকেন তার স্ত্রী, দুই ছেলে, ভাই এবং বাবার সাথে। কনভেন্টশিক্ষিত সন্তানরা জীবনে প্রতিষ্ঠিত। পরিবারের অন্য সদস্যরা একটি স্টেশনারি দোকান চালান। মহারাষ্ট্রের ঠানে জেলায় দু’টি দোকান থেকে তিনি প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ ভাড়া পান।

ভরতের পরিবারের সদস্যরা চান না তিনি ভিক্ষাবৃত্তি চালিয়ে যান। কিন্তু ভরত নাছোড়বান্দা। তিনি ভিক্ষুক জীবনেই থাকতে চান। জীবনযাপনের মানও পাল্টানোর ইচ্ছে নেই। জানিয়েছেন তিনি প্রয়োজন থেকে ভিক্ষা করেন না, করেন স্বেচ্ছায়। তিনি লোভী নন এবং মোটা অঙ্কের টাকা দান করেন বিভিন্ন মন্দির এবং স্বেচ্ছাসেবী সংস্থায়। সে কথাও জানিয়েছেন ধনকুবের ভিক্ষাজীবী ভরত জৈন।
সূত্র : নিউজ ১৮

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই