ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বিচ্ছেদের গুঞ্জনকে পাত্তা না দিয়ে ছুটি কাটাচ্ছেন রণবীর-দীপিকা

মাসখানেক ধরেই রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে এখন আর আগের
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৩, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৩, সকাল ৯:৮ সময়
বিচ্ছেদের গুঞ্জনকে পাত্তা না দিয়ে ছুটি কাটাচ্ছেন রণবীর-দীপিকা রণবীর-দীপিকা

মাসখানেক ধরেই রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে এখন আর আগের মতো তাদের একসঙ্গে দেখা যায় না! মূলত এ বিষয়টি থেকেই জল্পনার সূত্রপাত।

এদিকে রণবীরের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে শুভেচ্ছাও জানাননি দীপিকা। বিচ্ছেদের জল্পনায় সেই বিষয়টি যেন ঘৃতাহূতির মতো কাজ করে। তবে এবার সমস্ত গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন রণবীর-দীপিকা।

জন্মদিনে স্ত্রী দীপিকাকে সঙ্গে নিয়েই যে ছুটি কাটাচ্ছেন রনবির, তার হাতে গরম প্রমাণও দিলেন। ব্যস্ত শিডিউলের মাঝে আলিবাগে ছুটির আমেজে রয়েছেন তারা। রণবীর সিংয়ের জন্মদিনে কেন বিশেষভাবে শুভেচ্ছা জানাননি দীপিকা? সেই প্রশ্ন তুলে যখন নেটপাড়ায় প্রায় দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিয়েছিল নিন্দকেরা। ঠিক সেই সময়েই তাদের মোক্ষম উত্তর দিলেন ‘বলিউডের বাজিরাও’।

স্ত্রী দীপিকাকে নিয়ে নিন্দকদের এমন কটাক্ষ, সমালোচনা সম্ভবত সইতে পারেননি রণবীর। তাই সমাজমাধ্যমের পাতায় প্রতিবাদও করলেন ভিন্ন ধাঁচে। আলিবাগে কাটানো এক মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান রণবীর। সেই ছবিতেই দেখা গেল ‘বলিউড মস্তানি’র প্রাণখোলা হাসি।

প্রসঙ্গত, ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন রণবীর-দীপিকা। দাম্পত্যের ছয় বছরে একাধিকবার তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা গেছে। তবে নিন্দকদের কথায় কান না দিয়ে প্রকাশ্যেই স্ত্রীর প্রতি বারবার প্রেম নিবেদন করেছেন রণবীর। জন্মদিনে শুভেচ্ছাবার্তা বিতর্কেও তার অন্যথা হলো না। আলিবাগ থেকে দীপিকার সঙ্গে প্রেমময় ছবি শেয়ার করে নিন্দকদের কড়া জবাব দিলেন রণবীর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ