ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

তিন হাজার টেলিটক নেটওয়ার্কের টাওয়ার বসানো হচ্ছে: পলক

দেশের সরকারি মোবাইল সিম কোম্পানি টেলিটক সিমের নেটওয়ার্কের পরিধি বাড়াতে তিন হাজার বিটিএস সাইট (টাওয়ার) নিমার্ণের কাজ চলমান
  • আপলোড সময় : ১৫ মে ২০২৪, দুপুর ১১:১৬ সময়
  • আপডেট সময় : ১৫ মে ২০২৪, দুপুর ১১:১৬ সময়
তিন হাজার টেলিটক নেটওয়ার্কের টাওয়ার বসানো হচ্ছে: পলক ছবি: সংগৃহীত
দেশের সরকারি মোবাইল সিম কোম্পানি টেলিটক সিমের নেটওয়ার্কের পরিধি বাড়াতে তিন হাজার বিটিএস সাইট (টাওয়ার) নিমার্ণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক তার ফেসবুক ভেরিফাইড পেজে এ তথ্য প্রকাশ করেন।


ইতোমধ্যে সেবার মান বাড়াতে টেলিযোগাযোগ বিভাগ সারাদেশে সরকারি মোবাইল কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ শীর্ষক চলমান প্রকল্পের অধীন তিন হাজার নতুন বিটিএস সাইট (টাওয়ার) স্থাপনের কাজ বাস্তবায়ন পর্যায়ে রয়েছে।

সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে দেশের দুর্গম পার্বত্য জেলা চট্টগ্রাম, হাওর, উপকূলীয় ও দ্বীপাঞ্চল এলাকায় ৪২০ নতুন বিটিএস সাইট (টাওয়ার) স্থাপনের কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি প্রস্তাবিত ‘ইউনিয়ন পর্যন্ত টেলিটকের ৪জি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২ হাজার বিটিএস সাইট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এসব প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে টেলিটকের মোট বিটিএস সাইট (টাওয়ার) সংখ্যা ১১ হাজারে উন্নীত হবে। ফলে, সারাদেশে টেলিটকের মোবাইল নেটওয়ার্ক সেবার উন্নতি হবে এবং ৪জি নেটওয়ার্ক সেবা প্রদান সক্ষমতা অর্জিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’