ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

এমভি আবদুল্লাহর ২৩ নাবিক তীরে পৌঁছেছেন

জাহাজ ছেড়ে তীরে পৌঁছেছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। সোমালিয়ার জলদস্যু থেকে মুক্ত হয়ে দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে এমভি
  • আপলোড সময় : ১৪ মে ২০২৪, দুপুর ৪:৫৩ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৪, দুপুর ৪:৫৩ সময়
এমভি আবদুল্লাহর ২৩ নাবিক তীরে পৌঁছেছেন ছবি: সংগৃহীত
জাহাজ ছেড়ে তীরে পৌঁছেছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। সোমালিয়ার জলদস্যু থেকে মুক্ত হয়ে দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক নিয়ে লাইটারেজ জাহাজ এমভি জাহান মনি-৩ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করছে। মঙ্গলবার ১৪ মে দুপুরের পর এমভি জাহান মণি-৩ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে। এর আগে দুপুর ১২টার দিকে এমভি জাহান মণি-৩ লাইটার জাহাজ কুতুবদিয়া উপকূল থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয়। আর দুপুরের পর নাবিকদের  চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) নম্বর জেটিতে প্রবেশ করে। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদের নিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করছে।

গেল মার্চে উদ্বেগ ছড়িয়ে গণমাধ্যমের খবর হয়েছিল এমভি আব্দুল্লাহ জাহাজের কথা। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে জাহাজটি ছিনতাই করে সোমালীয় জলদস্যুরা। জিম্মি করা হয় ২৩ নাবিককে। জাহাজ মালিকদের সমঝোতার পর গত ১৩ এপ্রিল জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর থেকেই শুরু হয় নাবিকদের দেশে ফেরার অপেক্ষা। দুবাই হয়ে গত ৩০ এপ্রিল বাংলাদেশের পথে রওনা দেয় জাহাজটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা