ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

তাসকিনকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের বাংলাদেশ দল ঘোষণা করেছেন বিসিবি। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে দলে আছেন ইনজুরি কাটিয়ে
  • আপলোড সময় : ১৪ মে ২০২৪, দুপুর ৩:৫৮ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৪, দুপুর ৩:৫৮ সময়
তাসকিনকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের বাংলাদেশ দল ঘোষণা করেছেন বিসিবি। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে দলে আছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা পেসার তাসকিন আহমেদ। তাকে দলের সহঅধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।   মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপ দলে তাসকিন আহমেদকে রাখা হলেও জায়গা হয়নি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও সাকিব আল হাসান এবং ওপেনিংয়ে তরুণ তানজিদ হাসান তামিমের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজম্যান্ট।পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন শরীফুল ইসলাম ও তরুণ তানজিম হাসান সাকিব। আর স্পিনারদের মধ্যে দলে জায়গা পেয়েছেন শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম।  

বিশ্বকাপ স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান  তামিম, সাকিব আল হাসান, তাওহিদ  হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব।
রিজার্ভ: আফিফ হোসেন, হাসান মাহমুদ।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা