ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

হজের প্রথম ফ্লাইট ৪১৩ যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ

হজযাত্রীদের সৌদি আবর পাঠাতে চলতি বছর চূড়ান্ত আনুষ্ঠানিকতা শুরু হলো। সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা
  • আপলোড সময় : ৯ মে ২০২৪, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ৯ মে ২০২৪, সকাল ৯:৪৭ সময়
হজের প্রথম ফ্লাইট ৪১৩ যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ ছবি: সংগৃহীত
হজযাত্রীদের সৌদি আবর পাঠাতে চলতি বছর চূড়ান্ত আনুষ্ঠানিকতা শুরু হলো। সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ৪১৩ হজযাত্রী। বুধবার দিবাগত রাত ৪টা ৫ মিনিটে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হন তারা।

এদিকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় এই ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। পরে সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমান দ্বিতীয় ফ্লাইটে সৌদির উদ্দেশে রওনা হন আরও ৪১৭ জন হজযাত্রী। এরপর সকাল ৮টায় ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম দিনে সাতটি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।  

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছর হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। আগামী ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৭টি হজপূর্ব ফ্লাইটে করে ৪৫ হাজার ৫২৫ জন এবং মে মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবে ফ্লাইনাস এয়ারলাইনস ৪৩টি হজপূর্ব ফ্লাইটে করে বাকি হজযাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে।

বাংলাদেশ বিমান ২০ জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস ২১ জুন থেকে হজ ফিরতি ফ্লাইট চালু করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ