ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন পাবনায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার কাট’, না মানলে শাস্তির হুঁশিয়ারি সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

ঘরের চালে বজ্রপাত, পুড়ে মা ও শিশুর মৃত্যু

বজ্রপাত হয় ঘরের চালে, পরে ঘরে থাকা মা ও শিশু দুজনই ঘরসহ পুড়ে যান। খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের
  • আপলোড সময় : ৫ মে ২০২৪, দুপুর ১১:০ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৪, দুপুর ১১:০ সময়
ঘরের চালে বজ্রপাত, পুড়ে মা ও শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত
বজ্রপাত হয় ঘরের চালে, পরে ঘরে থাকা মা ও শিশু দুজনই ঘরসহ পুড়ে যান। খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে রোববার (৫ মে) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাসিনা আক্তার (৩০) ও তার ছেলে আবু হানিফ (৮)। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ দুটি উদ্বার করে।
এসময় সঙ্গে থাকা আরেক সন্তান হাফিজ (১১) সকালে প্রকৃতির ডাকে বাইরে গেলে প্রাণে বেঁচে যায় সে। নিহতের স্বামী মো. ছাদেক মিয়া পরিবহন সংস্থা শান্তি গাড়ির হেলপার। সে গাড়িতে কর্মরত থাকায় বাড়ির বাহিরে থাকায় তিনিও প্রাণে বেঁচে যান।

স্থানীয়রা জানান, রোববার ভোর পৌনে পাঁচটার দিকে আকাশে গর্জনসহ বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এসময় একটি বজ্রপাত ছাদেক মিয়ার বসতঘরে পড়ে। বসতঘরে থাকা হাসিনা বেগম ও ছেলে আবু হানিফ বজ্রপাতে পুড়ে কঙ্কাল হয়ে যায়। এসময় সঙ্গে থাকা আরেক ছেলে মো. হাফিজ প্রাণে বেচে যায়। খবর পেয়ে বাড়ির মালিক ছাদেক মিয়া পানছড়ি থেকে বাড়ি ফেরেন। এঘটনায়  পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।  

ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের  ফায়ার ফাইটার মো. নাজমুল ইসলাম জানান, সাড়ে ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। ঘরের ওপর বজ্র পড়ায় মুহূর্তেই সব শেষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ওসি মো. নুরুল হক জানিয়েছেন, বজ্রপাতে মা ও ছেলে দুজনই একদম পুড়ে গেছেন, লাশ চেনার উপায়ও নেই। তিনি জানান, লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ