ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান পাঠ্যবইয়ে আসছে জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড: সংসদে শিক্ষামন্ত্রী লোডশেডিংয়ে আলু নিয়ে শঙ্কা শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার উত্তর কোরিয়ার নৌবাহিনীতে পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার যুক্ত

মিল্টন সমাদ্দার ভয়ংকর সাইকোপ্যাথ হয়ে উঠেছিলেন: ডিবির হারুন

আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ভয়ংকর সাইকোপ্যাথ হয়ে উঠেছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা
  • আপলোড সময় : ৪ মে ২০২৪, দুপুর ৪:১৩ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৪, দুপুর ৪:১৩ সময়
মিল্টন সমাদ্দার ভয়ংকর সাইকোপ্যাথ হয়ে উঠেছিলেন: ডিবির হারুন ছবি: সংগৃহীত
আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ভয়ংকর সাইকোপ্যাথ হয়ে উঠেছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। শনিবার (৪ মে) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 ডিবির হারুন জানান, মিল্টন সমাদ্দার যে ডাক্তারের নাম ব্যবহার করতেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও রোববার (৫ মে) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। সেইসঙ্গে ফেসবুকে ভিডিও বানানোর জন্য যে টিমকে তিনি ব্যবহার করতেন, তাদেরকেও ডাকা হবে।

 ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ নামের বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় ওঠে। বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি।

পরে বৃহস্পতিবার (২ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের