ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ, রাস্তায় বিক্ষোভ

‘ঘোষণা ছাড়া’ কারখানা বন্ধ, বনানীর রাস্তায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ নেপারেল নামের কারখানাটি কোনো ঘোষণা না দিয়েই বন্ধ করে
  • আপলোড সময় : ৪ মে ২০২৪, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৪, দুপুর ২:২৭ সময়
ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ, রাস্তায় বিক্ষোভ ছবি: সংগৃহীত
‘ঘোষণা ছাড়া’ কারখানা বন্ধ, বনানীর রাস্তায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ নেপারেল নামের কারখানাটি কোনো ঘোষণা না দিয়েই বন্ধ করে দেওয়া হয়েছে বলে শ্রমিকদের অভিযোগ। কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ী এলাকায় রাস্তায় বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকদের বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।  শ্রমিকরা সকাল সাড়ে ৮টা থেকে প্রায় দশটা পর্যন্ত সড়কে অবস্থান করেন বলে জানান ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (মহাখালী) আরিফুল ইসলাম রনি।

তিনি বলেন, “তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। “তবে যে যানজটের সৃষ্টি হয়েছিল তা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।” সকাল ১১টার দিকে বনানী থানার ওসি কাজী সাহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় একটি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা বিক্ষোভ নামেন। 

শ্রমিকদের মূল সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর তারা এলিভেটেড এক্সপ্রেসের নিচে অবস্থান নিয়েছেন জানিয়ে তিনি বলেন, “নেপারেল নামের একটি গার্মেন্ট পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দওয়া হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের।  “তার বকেয়া বেতন-ভাতা পরিশোধেরও দাবি জানাচ্ছে।” কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ