ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

আমাদের বিচ্ছেদের গুজব সত্য হলে কেউ বিশ্বাস করবে না : মিথিলা

দেশে অভিনয়ে নিয়মিত না হলেও কলকাতায় বেশ সরব রাফিয়াথ রশিদ মিথিলা। সেখানকার ওটিটিতে মিথিলার অনেক আগেই অভিষেক হয়েছে।প্রথমবারের
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৩, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ১০ জুলাই ২০২৩, দুপুর ৩:১ সময়
আমাদের বিচ্ছেদের গুজব সত্য হলে কেউ বিশ্বাস করবে না : মিথিলা ছবি : অনলাইন

দেশে অভিনয়ে নিয়মিত না হলেও কলকাতায় বেশ সরব রাফিয়াথ রশিদ মিথিলা। সেখানকার ওটিটিতে মিথিলার অনেক আগেই অভিষেক হয়েছে।

প্রথমবারের মতো তার অভিষেক হয়েছে কলকাতার সিনেমায়। শুক্রবার (৭ জুলাই) মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মায়া’।

নতুন সিনেমা এবং নানা প্রসঙ্গে কলকাতার সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।

মিথিলা বলেন, সিনেমাটা লম্বা, অনেকেই এতটা লম্বা সিনেমা দেখতে অভ্যস্ত নন। তবে আবার অনেকেরই ভালো লেগেছে। সকলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক কথা শুনেছি। সকল অভিনেতারা পুরোটা দিয়েছেন, সবাই দারুণ। আর এটা যেহেতু ম্যাকবেথের একটু ভিন্ন অ্যাডাপটেশন, তো সেটা কারো কারো খুব ভালো লেগেছে।

‘মায়া’র চরিত্র নিয়ে তিনি বলেন, এই সিনেমাটা আসলে ‘মায়া’ মানে আমারই গল্প, যেটা ম্যাকবেথের প্রেক্ষাপটে গল্প বলা হয়েছে। ‘মায়া’র দৃষ্টিকোণ থেকেই পুরোটা দেখানো হয়েছে। সিনেমাতে কখনও কখনও মায়াকে ‘ম্যাকবেথ’র সেই ডাইনিও মনে হতে পারে। ম্যাকবেথে যেমন তিন ডাইনিকে ভবিষ্যদ্বাণী করতে দেখা যায়, এটা এখানে ‘মায়া’ করে। এটা যদিও ‘ম্যাকবেথ’র সরাসরি অ্যাডাপটেশন নয়, এখানে সৃজনশীলতার খাতিরে পরিচালক (রাজর্ষি দে) কিছু বদলও এনেছেন। বিভিন্ন বয়সের টাইমলাইনে ‘মায়া’কে দেখানো হয়েছে।

কলকাতায় প্রথম সিনেমা, কতটা স্পেশাল? উত্তরে এই অভিনেত্রী বলেন, ভীষণই স্পেশাল এটা। আমি তিন বছরের বেশি কলকাতায় আছি, এই প্রথম এখানে কোনও সিনেমা মুক্তি হল। এটা গুরুত্বপূর্ণ সিনেমা, আমার চরিত্রটাও লিড। অবশ্যই চেয়েছিলাম এই বাংলাতেও আমার সিনেমা মুক্তি পাক। আমার অভিনয় এখানকার মানুষও দেখুক। শেষপর্যন্ত সেটাই হল।

সৃজিত মুখার্জির সঙ্গে এই যে বিচ্ছেদের গুঞ্জন কেন বারবার? মিথিলা বলেন, আমার মনে হয় যেকোনও দাম্পত্যে স্বামী-স্ত্রীর ঝগড়া, খিটিমিটি, খুবই সাধারণ বিষয়। সেটা কোথা থেকে কীভাবে খবরে চলে আসছে বুঝতে পারি না। আমি যেহেতু বাইরে বাইরে থাকি, নিজেদের মধ্যে বিষয়গুলির সমাধান হওয়ার আগেই বিষয়গুলো পাবলিক হয়ে যায়। এবার যদি সত্যিই সিরিয়াস কিছু ঘটে, সেটা তো আমরা জানাবই। তার অপেক্ষা না করে এই যে গুঞ্জন বলে খবর হয়ে যাচ্ছে। সত্যিই বিচ্ছেদ হলে এরপর কেউ বিশ্বাস করবেন না। সেই পালে বাঘ পড়ার মতো হবে (হাসি)।

মিথিলা অভিনীত বাংলাদেশে মুক্তির প্রতিক্ষীত ও নির্মাণাধীন রয়েছে তিনটি সিনেমা। এগুলো হচ্ছে ‘জলে জ্বলে তারা’, ‘কাজলরেখা’ ও শিশুদের অ্যাডভেঞ্চারের ওপর সিনেমা ‘সোনার পাহাড়’। ধারাবাহিকভাবে সিনেমাগুলো মুক্তি পাবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা