ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

আজ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে চুয়াডাঙ্গা। মঙ্গলবার বেলা ৩ টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৭ ডিগ্রি
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৪, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৪, বিকাল ৫:৪৭ সময়
চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছবি: সংগৃহীত
আজ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে চুয়াডাঙ্গা। মঙ্গলবার বেলা ৩ টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এই জেলায়। যা গত ৯ বছরের রেকর্ড ছাড়িয়েছিল। এর আগে ২০১৪ সালের ২১ মে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ মঙ্গলবার বেলা ১২ টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৫ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৪ শতাংশ। কিন্তু বেলা ৩ টায়  জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় রেকর্ড ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াসে।

চলতি মাসের ১২ এপ্রিল থেকে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গার উপর দিয়েও বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। তীব্র এই তাপপ্রবাহের কারণে প্রশাসনের তরফ থেকে জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।  হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগীর চাপ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। প্রচন্ড তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সেই সাথে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। তাপপ্রবাহের কারণে এখানে খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ