ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

আগামী ৯ থেকে ১১ মে এর মধ্যে এসএসসি ফল প্রকাশ

আগামী ৯ থেকে ১১ মে এর মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা
  • আপলোড সময় : ২৮ এপ্রিল ২০২৪, দুপুর ৩:৯ সময়
  • আপডেট সময় : ২৮ এপ্রিল ২০২৪, দুপুর ৩:৯ সময়
আগামী ৯ থেকে ১১ মে এর মধ্যে এসএসসি ফল প্রকাশ ছবি: সংগৃহীত
আগামী ৯ থেকে ১১ মে এর মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সাধারণত ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে অনুযায়ী, ১১ মে এর মধ্যে এসএসসির ফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। আগামী ৯, ১০ ও ১১ মে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় অনুমতি পেলে সেদিনই ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা দেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ