ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

স্মার্টফোনের জগতে নতুন কোম্পানি যুক্ত হচ্ছে মেইজু

স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে। বিদ্যমান বিভিন্ন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় নতুন কোম্পানি যুক্ত হচ্ছে। এর অংশ হিসেবে পুনরায়
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৪, দুপুর ২:১১ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৪, দুপুর ২:১১ সময়
স্মার্টফোনের জগতে নতুন কোম্পানি যুক্ত হচ্ছে মেইজু ছবি: সংগৃহীত
স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে। বিদ্যমান বিভিন্ন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় নতুন কোম্পানি যুক্ত হচ্ছে। এর অংশ হিসেবে পুনরায় এ খাতে প্রবেশ করেছে চীনের আরেকটি কোম্পানি মেইজু। শিগগিরই নোট টোয়েন্টি ওয়ান বাজারজাত করবে কোম্পানিটি। প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্মার্টফোনের পাশাপাশি কোম্পানিটি প্রযুক্তি খাতের অন্যান্য অংশেও মনোনিবেশ করবে।

নতুন মডেলের স্মার্টফোনের মাধ্যমে বাজারে প্রবেশ করা নিয়ে প্রযুক্তি খাতে এরই মধ্যে আশা তৈরি হয়েছে। ফাঁস হওয়া তথ্যে এম৪৬৮কিউ মডেল নম্বরের ফোন বাজারজাতের কথা বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি মেইজু টোয়েন্টি ওয়ান এক্স হতে পারে। তবে সম্প্রতি পাওয়া তথ্য বলছে নতুন ডিভাইসটি মেইজু টোয়েন্টি ওয়ান নোট নামে আসতে পারে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সাশ্রয়ী মূল্যের পাশাপাশি ডিভাইসটি পারফরম্যান্স নির্ভর হবে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইচ জেন টু প্রসেসর ব্যবহার করা হতে পারে। এটি পুরনো হলেও প্রযুক্তিবিদদের মতে চিপটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী। এছাড়া মেইজু টোয়েন্টি ওয়ানে ৫ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সক্ষমতা থাকবে বলেও সূত্রে জানা গেছে।

আনুষ্ঠানিকভাবে কোম্পানির পক্ষ থেকে ডিভাইস সম্পর্কিত বা বাজারজাতের সময় নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে থ্রিসি সার্টিফিকেশনে কাছাকাছি বৈশিষ্ট্যের একটি স্মার্টফোনের তথ্য জানা গেছে। যে কারণে বিশ্লেষকরা মনে করছেন হয়তো শিগগিরই অনুরূপ ডিভাইস বাজারে আসতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ