ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এক ম্যাচেই ১১ জনের অভিষেক, বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস মিরপুরের টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত আবদুল্লাহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা চীনের ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে দুর্যোগকবলিত ঘোষণা জীবননগরে দুদিনে ৯১৫ বস্তা সার জব্দ, ব্যবসায়ী আটক

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালালেন স্ত্রী

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়েছেন জাকিয়া বেগম নামের এক নারী। বুধবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৪, সকাল ৭:৫০ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৪, সকাল ৭:৫০ সময়
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালালেন স্ত্রী ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়েছেন জাকিয়া বেগম নামের এক নারী। বুধবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ডাক্তারের পক্ষ থেকে বলা হচ্ছে, কর্তন হওয়া পুরুষাঙ্গ উদ্ধার করে জোড়া লাগাতে না পারলে বড় দুর্ঘটনার সম্ভবনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন তিনি। ওসি বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনার পর থেকে জাকিয়া বেগম পলাতক।

আহত ব্যক্তির স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। বুধবার সকালের কোনো এক সময় জাকিয়া বেগম তার স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যান। বিষয়টি লজ্জার কারণে তারা গোপন রাখে। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।

প্রথমে তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প