ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

বাবা হতে যাচ্ছেন ‘সুপারম্যান’ খ্যাত অভিনেতা হেনরি ক্যাভিল

বাবা হতে চলেছেন সুপারম্যান খ্যাত হলিউড অভিনেতা হেনরি ক্যাভিল। ৪০ বছর বয়সী এই অভিনেতা প্রথমবারের মতো বাবা হতে
  • আপলোড সময় : ১৭ এপ্রিল ২০২৪, দুপুর ৪:৫১ সময়
  • আপডেট সময় : ১৭ এপ্রিল ২০২৪, দুপুর ৪:৫১ সময়
বাবা হতে যাচ্ছেন ‘সুপারম্যান’ খ্যাত অভিনেতা হেনরি ক্যাভিল ছবি : সংগৃহীত
বাবা হতে চলেছেন সুপারম্যান খ্যাত হলিউড অভিনেতা হেনরি ক্যাভিল। ৪০ বছর বয়সী এই অভিনেতা প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন। গত সোমবার রাতে গাই রিচি পরিচালিত ‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টেলম্যানলি ওয়ারফেয়ার’-এর রেড কার্পেটে এ কথা ঘোষণা করেন তিনি। প্রেমিকা নাতালি ভিসকুজো আর হেনরি প্রথম সন্তানের অপেক্ষায় রোমাঞ্চিত।

‘দ্য জাস্টিস লিগ’ তারকা বলেন, ‘সত্যিই আমি খুব রোমাঞ্চিত। আসলে নাতালি আর আমি দুজনেই রোমাঞ্চিত। দিনটার অপেক্ষায় আছি।’

গত দুই বছর ধরে সম্পর্কে আছেন হেনরি আর নাতালি। ২০২১ সালে তাঁরা সম্পর্কে সিলমোহর দেন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন, ‘আমার ভালোবাসা, নাতালির কাছে দাবা খেলায় হেরে গিয়ে কিছুটা বিধ্বস্ত।’ এর জবাবে নাতালি লিখেছিলেন, ‘আমার প্রিয় হেনরিকে দাবা খেলা শেখাচ্ছি। ওকে কি জিততে দেব এই খেলায়?’

সেই থেকেই পুরো বিশ্ব তাঁদের প্রেমের খবর জানে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও বেশ ভালো সময় যাচ্ছে হেনরির। ‘আনজেন্টেলম্যানলি’ নিয়ে চর্চা রয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। ১৯৪১-৪২ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। ড্যামেইন লিউয়িসের উপন্যাসের ভিত্তিতে সেই সময়ের পরিস্থিতি তুলে ধরা হবে সিনেমাটিতে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা