ঢাকার তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকামুখী অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল ৮টার পর ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার পরিদর্শক ফেরদৌস আহমেদ বিশ্বাস।
সকাল ১০টার দিকে তিনি বলেন, “উদ্ধারকাজ চলছে, শেষের পথে, কিছুক্ষণ পর হয়তো ট্রেন চলাচল স্বাভাবিক হবে।” ট্রেনটি জামালপুর থেকে ঢাকায় আসছিল। দুর্ঘটনার বিষয়ে জানতে কমলাপুরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারকে ফোন করা হলেও তিনি ধরেননি।
ট্রেন আটকে থাকায় কারওয়ান বাজার রেলক্রসিং এবং মগবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে উল্টো দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রেনও আটকে থাকে। তবে সকাল ১০টার দিকে তিনটি বগি রেখে যমুনা এক্সপ্রেস চলা শুরু করে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন