ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা নিত্যপণ্যের বাজারে ডিজেলের বাড়তি দামে নিয়ন্ত্রণহীন ট্রাক ভাড়া দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ দাম্পত্যে ভালোবাসা: নবীজির জীবন থেকে ১০ সুন্নত ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

সরকারের অব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে : ফখরুল

সরকারের চরম উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৪, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৪, দুপুর ৩:১৫ সময়
সরকারের অব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে : ফখরুল ছবি : সংগৃহীত
সরকারের চরম উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
মঙ্গলবার (১৬ এপ্রিল) ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন সদস্যসহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মির্জা ফখরুল বলেন, আজ সকালে ফরিদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ১৪ জনের প্রাণহানি খুবই হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। দেশব্যাপী প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ যারা প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। বর্তমানে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রুপ ধারণ করেছে। সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সারাদেশেই প্রতিনিয়ত এধরনের দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প