ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

কোহলিদের থেকে অনির্দিষ্ট কালের ছুটি চেয়ে নিলেন ম্যাক্সওয়েল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম একাদশে সোমবার গ্লেন ম্যাক্সওয়েলকে না দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন, অস্ট্রেলীয় অলরাউন্ডারকে কি বাদ দিয়েছে
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৪, দুপুর ১২:০ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৪, দুপুর ১২:০ সময়
কোহলিদের থেকে অনির্দিষ্ট কালের ছুটি চেয়ে নিলেন ম্যাক্সওয়েল ছবি: সংগৃহীত
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম একাদশে সোমবার গ্লেন ম্যাক্সওয়েলকে না দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন, অস্ট্রেলীয় অলরাউন্ডারকে কি বাদ দিয়েছে আরসিবি? জবাবটা নিজেই দিয়ে দিয়েছেন ম্যাক্সওয়েল। না-খেলা ক্রিকেটারকেই সোমবার হারার পর সাংবাদিক সম্মেলনে পাঠিয়ে দিয়েছিল আরসিবি। সেখানে ম্যাক্সওয়েল জানিয়ে দেন, তিনি নিজেই টিম ম্যানেজমেন্টের কাছে বিশ্রাম চেয়ে নেন। কিন্তু কত দিনের ছুটি? সেটারও জবাব দিয়েছেন তিনি। সেই উত্তরটা বেশি ভয়ের এবং চিন্তার।

ম্যাক্সওয়েল জানিয়ে দিয়েছেন, তিনি আইপিএলে আবার কবে মাঠে নামবেন, ঠিক নেই। অনির্দিষ্ট কালের জন্য ছুটি চাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘‘গত বৃহস্পতিবার মুম্বইয়ের কাছে হারার পর সোজা ক্যাপ্টেন আর কোচের কাছে চলে গিয়েছিলাম। ওদের বলেছিলাম, এ বার আমার বদলে অন্য কাউকে খেলানোর সময় হয়েছে। এ রকম পরিস্থিতিতে আগেও পড়েছি।’’ এই সিদ্ধান্ত নেওয়াটা নিজের কাছে একেবারেই কঠিন ছিল না বলেও জানিয়েছেন তিনি।

কবে ফিরবেন জানতে চাইলে ম্যাক্সওয়েল বলেন, ‘‘শরীর আর মনকে বিশ্রাম দেওয়ার সময় হয়েছে। এর পর যদি আদৌ আমাকে দলের দরকার হয়, তখন যেন শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা হয়ে ফিরতে পারি।’’

ছ’টি ম্যাচে ৩২ রান করা ম্যাক্সওয়েল নিজের উপর কতটা অখুশি, সেটিও বুঝিয়ে দেন। বলেন, ‘‘পাওয়ার প্লে-র পরেই আমাদের গোলমাল শুরু হচ্ছে। অথচ ওটাই আমার জায়গা এবং গত কয়েক বছর ভালই খেলেছি। কিন্তু এখন কিছুই করতে পারছি না। দলের এখন যা অবস্থা (পয়েন্ট তালিকায় সবার নীচে) তাতে মনে হয় নতুনদের জন্য আমার জায়গা ছেড়ে দেওয়া উচিত। এই জায়গায় অন্য কেউ এসে নিজেকে মানিয়ে নিক।’’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা