ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী উপসাগরীয় তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিদায়ের পরেও এমবাপ্পেদের প্রশংসায় ম্যাক্রোঁ, বললেন এই দলের ভবিষ্যৎ উজ্জ্বল চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কমলাপুরে যাত্রীদের প্রচণ্ড চাপ, রয়েছে বিশেষ নিরাপত্তা

ঈদযাত্রার ৬ষ্ঠ দিনে সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রচণ্ড যাত্রীচাপ লক্ষ্য করা গেছে। শিডিউল বিপর্যয় কিংবা স্টেশনে বিশৃঙ্খলা
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৪, দুপুর ১২:১৯ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৪, দুপুর ১২:১৯ সময়
কমলাপুরে যাত্রীদের প্রচণ্ড চাপ, রয়েছে বিশেষ নিরাপত্তা ছবি: সংগৃহীত
ঈদযাত্রার ৬ষ্ঠ দিনে সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রচণ্ড যাত্রীচাপ লক্ষ্য করা গেছে। শিডিউল বিপর্যয় কিংবা স্টেশনে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রেল স্টেশন কর্তৃপক্ষ।

বিনা টিকিটের যাত্রীদের ফেরত পাঠাচ্ছেন পুলিশ ও স্কাউটসের কর্মীদের নিয়ে রেলওয়ের চেকিং টিম। যাত্রীর গেটে ঢুকতে দুই দফা চেকিং পার হতে হচ্ছে।  এদিকে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ট্রেন না বাড়ালে অতিরিক্ত কোচ যুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।  

আজ সকাল থেকেই কমলাপুর স্টেশনে কড়া চেকিং পার হয়েই হাজার হাজার যাত্রী স্টেশনে প্রবেশ করতে দেখা যাচ্ছে। যাত্রীর চাপ বেশি থাকলেও  টিকিট ব্যতীত কেউ ঢুকতে না পারায় স্বস্তিতে স্টেশনে ঢুকতে ও ট্রেনে উঠতে পারছেন যাত্রীরা।  
স্টেশনের ভেতরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা স্টেশনে বসে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত ঈদযাত্রার ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের।
  
সকাল ৬ টা থেকে ঢাকা (কমলাপুর) রেলস্টেশন থেকে সকাল সাড়ে পর্যন্ত ছেড়ে গেছে ২০টি ট্রেন। আজ (সোমবার) আন্তঃনগর ৪২, লোকাল-কমিউটার ২৫টি ট্রেন ও ২টি স্পেশাল ট্রেন ঢাকা অঞ্চলের তিন স্টেশন থেকে ছেড়ে যাবে।  ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার  এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আজ দু-একটি ট্রেন কিছু সময়ের জন্যে দেরি হচ্ছে কিন্তু কোনো শিডিউল বিপর্যয় কিংবা ট্রেন বিলম্বের ঘটনা ঘটেনি। সকাল থেকে এ পর্যন্ত ২০টি ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে।

তিনি আরও জানান, সাড়ে ১০টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস, বেলা ১১টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে জয়ন্তীকা এক্সপ্রেস, বেলা সাড়ে ১১টায় তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে অগ্নিবীণা এক্সপ্রেস এবং বেলা ১১টা ৪০ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে নকশিকাঁথা এক্সপ্রেস।

প্রসঙ্গত, ঈদ উপলক্ষ্যে ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে গত ২৫ মার্চ ও ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ ও ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি করা হয়েছে।
এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম