ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভালোবাসার টানে চীনা যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

ঈদে খোলা থাকবে দর্শনা চেকপোস্ট, বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ঈদে খোলা থাকবে দর্শনা চেকপোস্ট। তবে সাত দিন বন্ধ থাকবে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৪, সকাল ৯:৪ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৪, সকাল ৯:৪ সময়
ঈদে খোলা থাকবে দর্শনা চেকপোস্ট, বন্ধ থাকবে আমদানি-রপ্তানি ছবি : সংগৃহীত
ঈদে খোলা থাকবে দর্শনা চেকপোস্ট। তবে সাত দিন বন্ধ থাকবে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এস আই আতিক জানান, ৩৬৫ দিনই খোলা থাকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট। ছুটি বলে কোন শব্দ নেই এ চেকপোস্টে। প্রতিদিন সুর্যোদয় থেকে সুর্যাস্ত পর্যন্ত চলে ইমিগ্রেশনের কার্যক্রম।

ভারত ভ্রমনে দর্শনা চেকপোস্ট জনপ্রিয় একটি জায়গা। দর্শনা চেকপোস্ট থেকে কলকাতা খুব কাছে। এখান থেকে রেলপথে কলকাতার দুরত্ব মাত্র ১১৪ কিলোমিটার।

দর্শনার বিপরীতে ভারতে গেদে বন্দর। গেদে থেকে কলকাতা, ২৪ ঘন্টাই ১৮ টি ট্রেন চলাচল করে। ভাড়া মাত্র ৩০ রুপি। এখন প্রতিদিন এক থেকে দেড় হাজার পাসপোর্টধারী এ চেকপোস্ট দিয়ে গমনাগমন করেন।

এদিকে দর্শনা বন্দর দিয়ে রেলপথে আমদানি-রপ্তানি হয়। এটি দেশের গুরুত্বপুর্ন একটি বন্দর। করোনাকালে সব বন্ধ থাকলেও সংকট মুহুর্তে খোলা ছিল দর্শনা বন্দর।

সারা বছরে ও দেশের সংকট মুহুর্তে ভারতের সাথে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে দর্শনা বন্দর। দৈনিক ২ থেকে ৩ টি র‌্যাক (৪২ ওয়াগন) ভারত থেকে এ বন্দরে আসে।

গত ৩ এপ্রিল ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ দর্শনা বন্দর দিয়ে আমদানি করেছে টিসিবি। এবার ঈদের ছুটিতে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৭ দিন বন্ধ থাকবে এ কার্যক্রম।

দর্শনা রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক বলেন, ‘৮ এপ্রিল ছুটি শেষ হলেই আগের মতো যথারীতি দর্শনা বন্দরে রেলপথে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ