ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে যুক্ত সবাইকে এভাবে নির্যাতন করা হবে’ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা নিত্যপণ্যের বাজারে ডিজেলের বাড়তি দামে নিয়ন্ত্রণহীন ট্রাক ভাড়া দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ দাম্পত্যে ভালোবাসা: নবীজির জীবন থেকে ১০ সুন্নত

নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার : ফখরুল

সরকার নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২৮ মার্চ)
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৪, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৪, দুপুর ২:২৯ সময়
নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার : ফখরুল ছবি : সংগৃহীত
সরকার নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ, গুম ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারে ঈদ উপহার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

ফখরুল বলেন, দমনপীড়ন না করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পারবে না জেনেই খালেদা জিয়া ওপর প্রথম জুলুম শুরু করে। বেগম জিয়া বুধবার অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। মনে হচ্ছিলে তিনি হয়তো আর সময় পাবেন না। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল করেন।

তিনি বলেন, এখন প্রথম লক্ষ্য হবে নিজেদের সংগঠিত করা, এরপর আবারও জনগণকে ঐক্যবদ্ধ করে বিদ্রোহ করতে হবে, সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপির ৮০ শতাংশ নেতাকর্মী সরকারের দমন পীড়নের শিকার হয়েছেন দাবি করে মহাসচিব বলেন, সারা বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে ভয় আর ত্রাসের রাজত্ব।

ফখরুল বলেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে হবে। সংগ্রাম করতে হবে। যতটুকু সম্ভব নয়, তার চেয়েও বেশি সংগ্রাম করছি আমরা। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পরাজিত করতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প