ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

৫ দিনের সফরে বাংলাদেশে আসছেন ভুটানের রাজা

আগামী ২৫ মার্চ ৫ দিনের সফরে বাংলাদেশে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তিনি স্বাধীনতা দিবসের কর্মসূচিতে
  • আপলোড সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ৩:১৮ সময়
  • আপডেট সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ৩:১৮ সময়
৫ দিনের সফরে বাংলাদেশে আসছেন ভুটানের রাজা ছবি : সংগৃহীত
আগামী ২৫ মার্চ ৫ দিনের সফরে বাংলাদেশে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তিনি স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন।

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ঢাকা সফরকালে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

ভুটানের রাজার ঢাকা সফরকালে বেশ কয়েকটি সমঝোতা সই হতে পারে। এছাড়া কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন,  বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে সফরে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে ভুটানের রাজা আগামী ২৯ মার্চ ঢাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য, জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ১০০ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করা বর্তমান রাজবংশের পঞ্চম রাজা। ২০০৬ সালে বাবা জিগমে সিংহে ওয়াংচুক সরে দাঁড়ালে ভুটানের রাজার দায়িত্ব পান জিগমে খেসার ওয়াংচুক। রাজা অক্সফোর্ড থেকে স্নাতক স্তরের শিক্ষা সম্পূর্ণ করেছেন।

রাজা জিগমে ২০০৮ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হন। তিনি রাজা হওয়ার পর ভুটানের রাজনীতিতে ব্যাপক বিবর্তন ঘটে। আধুনিক গণতন্ত্রের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়। নির্বাচন হয় এবং নতুন সরকার ক্ষমতায় আসে।

এক সাধারণ ঘরের মেয়ে জেটসান পেমার সঙ্গে জিগমে খেসার ওয়াংচুকের বিয়ে হয়। বিয়ের মূল অনুষ্ঠান হয় দেশটির প্রাচীন রাজধানী পুনাখায় সপ্তদশ শতাব্দীতে নির্মিত একটি সুরক্ষিত দুর্গে। রাজার চেয়ে ১০ বছরের ছোট জেটসান পেমা। অনুষ্ঠানে রাষ্ট্রের উচ্চপর্যায়ের নেতা, বিদেশি কোনো রাজা-বাদশা বা বিখ্যাত কেউ উপস্থিত ছিলেন না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা