ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

মুক্তিযুদ্ধের দেশি-বিদেশি পরাশক্তি বিএনপির বন্ধু : কামরুল ইসলাম

মুক্তিযুদ্ধের দেশি-বিদেশি পরাশক্তি বিএনপির বন্ধু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।শনিবার (২৩ মার্চ)
  • আপলোড সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ১:৫৬ সময়
  • আপডেট সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ১:৫৬ সময়
মুক্তিযুদ্ধের দেশি-বিদেশি পরাশক্তি বিএনপির বন্ধু : কামরুল ইসলাম ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধের দেশি-বিদেশি পরাশক্তি বিএনপির বন্ধু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (২৩ মার্চ) ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন বিএনপি হাস্যকর পদক্ষেপ নেয়, গায়ের শাল খুলে আগুনে পোড়ায়। এসব করে বাংলাদেশে একটি অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে, এ হলো তাদের মূল উদ্দেশ্যে। বিএনপি দেশের উন্নয়ন চায় না, ভারতের পণ্য বর্জনের ঘোষণা একটা হাস্যকর ঘোষণা। অর্থনীতিকে ধ্বংস করতে ভারতের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি। অথচ ভারত আমাদের পরীক্ষিত বন্ধু।

কামরুল ইসলাম বলেন, ১৯৭১ এ দেশটির অবদান ভোলা সম্ভব নয়, সেই দেশের সঙ্গে বৈরিতার সম্পর্ক তৈরির উদ্দেশ্যে হলো, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থানের নীতি। ভারত বাংলাদেশকে সর্বতোভাবে সমর্থন করে বলেই আজ ভারতের বিরুদ্ধে তাদের অবস্থান, তারা বিশোদগার করছে। আর মুক্তিযুদ্ধের সেই পরাশক্তি আমেরিকার সঙ্গে তাদের বন্ধুত্ব।’

তিনি আরও বলেন, এই মার্চে আমাদের শপথ নিতে হবে, বিএনপি নামের অপশক্তিকে বিতাড়িত করতে হবে। দেশের রাজনীতিতে বিরোধী দল এবং সরকারি দল উভয় পক্ষেই থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস