ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

পুত্র সন্তান জম্মের খবর শুনে মিষ্টি নিয়ে ফেরার পথে বাবার মৃত্যু

পুত্র সন্তান জম্মের খবর শুনে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভোলার চরফ্যাসনে মো. রনি (৩২)নামের
  • আপলোড সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ১১:১৮ সময়
  • আপডেট সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ১১:১৮ সময়
পুত্র সন্তান জম্মের খবর শুনে মিষ্টি নিয়ে ফেরার পথে বাবার মৃত্যু ছবি : সংগৃহীত
পুত্র সন্তান জম্মের খবর শুনে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভোলার চরফ্যাসনে মো. রনি (৩২)নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মো. তকি(১৫) নামের এক কিশোর।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ওমরপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত যুবক রনি ওই ইউনিয়নের কাদের মিয়ার ছেলে। গুরুতর আহত কিশোর তকিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

নিহত রনির স্বজনরা জানান, বিকালে নিহত রনির ঘর আলো করে একটি পুত্র সন্তান জম্ম গ্রহণ করেন। পুত্র সন্তান জম্ম নেয়ার খবরে খুশিতে আত্মহারা ছিলেন রনি। শুক্রবার ইফতারের আগে চরফ্যাসন বাজার থেকে খালতো ভাই মো. তকিকে সাথে করে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে ওমরপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক যুবক রনিকে মৃত বলে জানান। অপর আহত কিশোর মো. তকিকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস