ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

জায়েদ খানের সঙ্গে আমার ভালো সম্পর্ক : সায়ন্তিকা

কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা মুখার্জী প্রায় সময়েই বিয়ে নিয়ে আলোচনায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে পরিকল্পনা জানিয়েছেন
  • আপলোড সময় : ১৯ মার্চ ২০২৪, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ১৯ মার্চ ২০২৪, দুপুর ২:৪২ সময়
জায়েদ খানের সঙ্গে আমার ভালো সম্পর্ক : সায়ন্তিকা ছবি : সংগৃহীত
কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা মুখার্জী প্রায় সময়েই বিয়ে নিয়ে আলোচনায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে পরিকল্পনা জানিয়েছেন অভিনেত্রী।

সায়ন্তিকা বলেন, নিজেকে একটু বিশ্রাম দিচ্ছেন তিনি। আর বিয়ে নিয়ে চিন্তা করার সময় নেই তার। 

তিনি আরও বলেন, আমি গত দুই বছরে পাত্র খোঁজার সময় পাইনি। তাই বিয়ে যদি করি, সবাইকে জানিয়ে করব। লুকোচুরিতে বিশ্বাসী নই। অনেকেই তো অনেক কিছু রটান।

অভিনেতা জায়েদ খানকে নিয়ে সায়ন্তিকা বলেন, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। একসঙ্গে কাজ করেছি। কিন্তু কিছু লোক তাকে আমাকে নিয়ে উল্টাপাল্টা সব খবর রটাচ্ছেন। আমি এইসব কান দিই না। বিয়ে করলে সবাই জানতে পারবেন।

অভিনেত্রী বলেন, আমি নিজের ওপর একটু সদয় হয়েছি। আসলে গত দুই বছর বিশ্রাম হয়নি সেভাবে। কলকাতা-বাঁকুড়া যাতায়াত করতাম। একটা সময় মনে হচ্ছিল, এই চার চাকার গাড়িতেই জীবন কেটে যাবে। এই দুই বছরে আমার শরীরের ওপর দিয়ে খুব ধকল গিয়েছে। তাই এখন একটু নিজের যত্ন নিচ্ছি। নিজের শরীর, স্বাস্থ্য ও ত্বকের যত্ন নিচ্ছি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস