কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা মুখার্জী প্রায় সময়েই বিয়ে নিয়ে আলোচনায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে পরিকল্পনা জানিয়েছেন অভিনেত্রী।
সায়ন্তিকা বলেন, নিজেকে একটু বিশ্রাম দিচ্ছেন তিনি। আর বিয়ে নিয়ে চিন্তা করার সময় নেই তার।
তিনি আরও বলেন, আমি গত দুই বছরে পাত্র খোঁজার সময় পাইনি। তাই বিয়ে যদি করি, সবাইকে জানিয়ে করব। লুকোচুরিতে বিশ্বাসী নই। অনেকেই তো অনেক কিছু রটান।
অভিনেতা জায়েদ খানকে নিয়ে সায়ন্তিকা বলেন, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। একসঙ্গে কাজ করেছি। কিন্তু কিছু লোক তাকে আমাকে নিয়ে উল্টাপাল্টা সব খবর রটাচ্ছেন। আমি এইসব কান দিই না। বিয়ে করলে সবাই জানতে পারবেন।
অভিনেত্রী বলেন, আমি নিজের ওপর একটু সদয় হয়েছি। আসলে গত দুই বছর বিশ্রাম হয়নি সেভাবে। কলকাতা-বাঁকুড়া যাতায়াত করতাম। একটা সময় মনে হচ্ছিল, এই চার চাকার গাড়িতেই জীবন কেটে যাবে। এই দুই বছরে আমার শরীরের ওপর দিয়ে খুব ধকল গিয়েছে। তাই এখন একটু নিজের যত্ন নিচ্ছি। নিজের শরীর, স্বাস্থ্য ও ত্বকের যত্ন নিচ্ছি।