ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

রমজানে একাধিকবার ওমরাহ পালনে নিষেধাজ্ঞা

পবিত্র রমজান মাসে একাধিকবার ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ। মূলত পবিত্র
  • আপলোড সময় : ১৯ মার্চ ২০২৪, দুপুর ২:১৪ সময়
  • আপডেট সময় : ১৯ মার্চ ২০২৪, দুপুর ২:১৪ সময়
রমজানে একাধিকবার ওমরাহ পালনে নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাসে একাধিকবার ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ। মূলত পবিত্র স্থানগুলোতে বাড়তি ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রমজানে এক মাস সিয়াম সাধনা করবেন মুসলিমরা। বিশ্ব মুসলিমের পবিত্রতম স্থান সৌদি আরবের মসজিদুল হারামে ওমরাহ পালনের সর্বোচ্চ মৌসুম হিসেবে ধরা হয় এ মাসকে। অর্থাৎ রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরাহ পালনে পবিত্র মসজিদুল হারামে সমবেত হন।
সৌদি আরবের হজ ও ওমরাহ–বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে কাউকে দুই বা ততোধিকবার ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না।

মন্ত্রণালয় আরও বলছে, এ নিয়ম চালু করার উদ্দেশ্য, ভিড় কমানো ও অন্য মুসল্লিদেরও ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া। পাশাপাশি ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করা। সৌদি আরবের সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। এদিকে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ