ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার অনুপ্রেরণা পায় : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে দেশ গড়ার অনুপ্রেরণা লাভ
  • আপলোড সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ২:১৯ সময়
তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার অনুপ্রেরণা পায় : শিল্পমন্ত্রী ছবি : সংগৃহীত
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে দেশ গড়ার অনুপ্রেরণা লাভ করে। যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে। শিল্পমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করার আহবান জানান।

রোববার (১৭ মার্চ) বাংলাদেশ দূতাবাস, সিউল কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় দক্ষিণ কোরিয়া সফররত শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে তিনি দূতাবাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিল্পমন্ত্রীর সফরসঙ্গী তাঁর সহধর্মিনী নাদিরা মাহমুদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সচিব এস এম আলম, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এর চেয়ারম্যান মো. মনিরুজ্জামান এবং দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির লোকজন অংশগ্রহণ করেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি আনন্দের দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বাংলার হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধু একজনই জন্মেছিলেন। যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। এজন্য ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত আদর করতেন, ভালোবাসতেন। শিশুদের সাথে গল্প করতেন, খেলা করতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দিবে। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা স্মরণীয় করে রাখতে ১৯৯৭ সালে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে ‘জাতীয় শিশু দিবস’ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, শিল্পমন্ত্রী গত ১৬ মার্চ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশ্য যাত্রা করেন এবং আগামী ২৩ মার্চ শিল্পমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস