ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুতে গাবতলী প্রধান সড়কে অবরোধ

রাজধানীর গাবতলীতে সড়ক দূর্ঘটনায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগম (৪৫) নিহত হয়েছেন। সেই প্রতিবাদে গাবতলীর প্রধান সড়ক
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৪, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৪, দুপুর ১০:২৭ সময়
পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুতে গাবতলী প্রধান সড়কে অবরোধ ছবি: সংগৃহীত
রাজধানীর গাবতলীতে সড়ক দূর্ঘটনায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগম (৪৫) নিহত হয়েছেন। সেই প্রতিবাদে গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুতে ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে স্থবির হয়ে আছে সব ধরনের পরিবহন। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

আমেনা বেগম নামের ৪৫ বছর বয়সী ওই নারী তার স্বামী মো. আবদুল করিমের সঙ্গে সিটি করপোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় থাকতেন। দুর্ঘটনার পরপরই সিটি করপোরেশনের শত শত পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার উভয় পাশে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ জট।

পুলিশের মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, ঝুঁকিভাতাসহ তাদের দাবিদাওয়া মেনে নিতে হবে। সেই ঘোষণা পাওয়ার আগে তারা অবরোধ চালিয়ে যাবেন।

পরে সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সকাল পৌনে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান বলেন, "খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেছি। পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক অবরোধ করেছিল। তাদের সঙ্গে কথা বলেছি। তারা সড়ক থেকে উঠে গেছে। যান চলাচল শুরু হয়েছে।"

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ