ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ উদার গণতন্ত্র বজায় রাখায় বিশ্বাসী না : ফখরুল

আওয়ামী লীগ কখনোই উদার গণতন্ত্র, সামাজিক স্থিতি ও শান্তির পরিবেশ বজায় রাখাতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ১১:৫৩ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ১১:৫৩ সময়
আওয়ামী লীগ উদার গণতন্ত্র বজায় রাখায় বিশ্বাসী না : ফখরুল ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ কখনোই উদার গণতন্ত্র, সামাজিক স্থিতি ও শান্তির পরিবেশ বজায় রাখাতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। দুষ্কৃতকারীরা যতই ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতা পাক না কেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কেউ রেহাই পাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বিবৃতিতে গত রোববার (১০ মার্চ) লালমনিরহাটের মহেন্দ্রনগর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফেরদৌস আলীকে দুষ্কৃতকারীরা নির্মমভাবে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু গদি আঁকড়ে রাখতে অবৈধ ক্ষমতাসীনরা দুঃশাসন জিইয়ে রাখতেই অতিশয় উৎসাহী। গত দেড় দশক ধরে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত রয়েছে সরকার।’

তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই উদার গণতন্ত্র, সামাজিক স্থিতি ও শান্তির পরিবেশ বজায় রাখাকে অবিশ্বাস করে। শুধু গদি আঁকড়ে রাখতে অবৈধ ক্ষমতাসীনরা দুঃশাসন জিইয়ে রাখতেই অতিশয় উৎসাহী। গত দেড় দশক ধরে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত রয়েছে সরকার।

মির্জা ফখরুল বলেন, লালমনিরহাটে খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফেরদৌস আলীকে দুষ্কৃতকারীদের দ্বারা হত্যা ভয়ানক দৃষ্টান্ত। জনগণ এই অমানবিক ও হৃদয়বিদারক ঘটনার বিচার একদিন বাংলাদেশের মাটিতেই করবে ইনশাল্লাহ। সবকিছুরই শেষ পরিণতি আছে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে মো. ফেরদৌস আলীকে হত্যাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। সেই সঙ্গে নিহত মো. ফেরদৌস আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ