ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

এলপিজি গ্যাসের দাম ৭৪ টাকা কমানো হয়েছে

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৩, বিকাল ৫:৩৬ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৩, বিকাল ৫:৩৬ সময়
এলপিজি গ্যাসের দাম ৭৪ টাকা কমানো হয়েছে এলপিজি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা এতদিন ছিল এক হাজার ৭৪ টাকা।

নতুন দাম সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজির দাম হাজার ৭৪ থেকে থেকে ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে। একইভাবে কমেছে অটোগ্যাসের দামও।এর আগে গত মাসের জুন ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৬১ টাকা কমিয়ে হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।এ নিয়ে পর পর দুই মাস কমল এলপিজির দাম। আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।এদিকে জুলাই মাসে অটোগ্যাসের দাম ৫০ টাকা শূন্য পয়সা থেকে কমিয়ে ৪৬ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা মে মাসে ছিল ৫৭ টাকা ৫২ পয়সা।বিইআরসি জানায়, জুলাই মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন যথাক্রমে ৪৫০ মার্কিন ডলার থেকে কমে ৪০০ ডলার এবং ৪৪০ মার্কিন ডলার থেকে কমে ৩৭৫ ডলারে নেমেছে।এদিকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারের এলপিজির দামও কমেছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় জুলাই মাসে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে শূন্য দশমিক ১৮ পয়সা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস