ঢাকা | |

প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

সবাই বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশের অর্থনীতিতে সেটি বড় ভূমিকা রাখে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রবাসী
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ৩:১৯ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ৩:১৯ সময়
প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ছবি : সংগৃহীত
সবাই বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশের অর্থনীতিতে সেটি বড় ভূমিকা রাখে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টায় আবুধাবির একটি হোটেলে আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সম্বর্ধনায় মন্ত্রী এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেক প্রবাসীই দেশের প্রতিনিধি এবং তাদের আচরণেই দেশ পরিচিত হয়। বিদেশে বসে দেশ ও সরকার বিরোধী প্রচারণা বন্ধে এবং প্রবাসে আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে শক্তিশালী ভূমিকা রাখা প্রবাসীদের দায়িত্ব। বিদেশে বসে দেশের বিরূদ্ধে যারা ষড়যন্ত্র, অপপ্রচার ও বিষোদগার করে তাদের তালিকা তৈরি করুন, সরকার তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অদম্য উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে চলেছে, মাথাপিছু আয়সহ বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সূচকে গত বছরগুলোতে ভারত ও পাকিস্তানকে ছড়িয়ে গেছে। সারাবিশ্ব বাংলাদেশের পুণরায় নির্বাচিত সরকারের সাথে কাজের আগ্রহ পুণর্ব্যক্ত করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক