ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

বিএনপির ভাইস চেয়ারম্যানের জামিন মঞ্জুর

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ২:১ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ২:১ সময়
বিএনপির ভাইস চেয়ারম্যানের জামিন মঞ্জুর ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ রোববার এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি  বলেন, কারাগারে থাকা বিএনপি নেতা হাফিজ উদ্দিন সাজার রায় চ্যালেঞ্জ করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন। একই সঙ্গে তিনি জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত হাফিজ উদ্দিনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে তাঁর জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ৫ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ। সেদিন আদালত এ আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাফিজ উদ্দিনের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, তাঁর মক্কেল অসুস্থ। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে।

আইনজীবী ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রায় এক যুগ আগে রাজধানীর গুলশান থানায় করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গত ২৮ ডিসেম্বর হাফিজ উদ্দিনকে ২১ মাসের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন না। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০১১ সালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস