ঢাকা | |

রমজানের আগে ঘরের বাইরে ইফতার সামগ্রী রেখে আসে সংগঠনটি

কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী আর কেউ বা প্রবাসী, সবাই ট্রাক থেকে এক একটি বস্তা বোঝাই করে
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৪, দুপুর ৪:৩৮ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৪, দুপুর ৪:৩৮ সময়
রমজানের আগে ঘরের বাইরে ইফতার সামগ্রী রেখে আসে সংগঠনটি ছবি : সংগৃহীত
কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী আর কেউ বা প্রবাসী, সবাই ট্রাক থেকে এক একটি বস্তা বোঝাই করে এক এক ঘরের সামনে রেখে আসছে। তারা ভিন্ন পেশার হলেও সবাই আজ শ্রমিক। তারা সকলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সামাজিক সংগঠন গ্রামবাসী কল্যাণ সমিতির সদস্য।

দীর্ঘ পাঁচ বছর যাবত রমজান শুরুর আগে এভাবেই ঘরের দরজার সামনে ইফতার সামগ্রী রেখে চলে আসে সংগঠনটি। তাদের ভিন্নধারার এই কার্যক্রমে মুগ্ধ এলাকাবাসী। এবার উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া এলাকায় প্রায় ১১০ হতদরিদ্র পরিবার পেয়েছে তাদের এই রমজানের উপহার।

শনিবার (৯ মার্চ) সকালে সংগঠনের সদস্যরা প্রতি ঘরে ১৫ কেজি করে নিত্য ইফতার সামগ্রী পৌঁছে দেন।

বিতরণ কার্যক্রমে অংশ নেন আমরা গ্রামবাসী কল্যান সমিতির উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফখরুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজম, অর্থ সম্পাদক মো. লোকমান, প্রবাসী কল্যান সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সদস্য মো. হেলাল, হাবিউল্লাহ, মো. আলী, ইউসুফ প্রমুখ।

সংগঠনের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফখরুল ইসলাম জানান, এই সংগঠনে প্রায় ১২০ জন সদস্য রয়েছে। তাদের বেশীরভাগ প্রবাসী। আমরা তাদের সহযোগীতায় শুরু থেকে প্রতি রমজানের আগে কোন ফটোশেসন কিংবা লোকসমাগম ছাড়া ইফতার সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিই।

এটা ছাড়াও এলাকার বিভিন্ন সড়কের উন্নয়ন, সড়কবাতি স্থাপন, খেলাধুলা, গরীব রোগীদের অনুদান,গরীব ঘরের মেয়ের বিয়েসহ বিভিন্ন সামজিক কাজ করে আসছি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা