ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

সরকার দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে : রিজভী

আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ ও নির্মমভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৪, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৪, দুপুর ২:৩২ সময়
সরকার দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে : রিজভী ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ ও নির্মমভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন।

সোমবার (৪ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ার শেরপুর ও শাহজাহাপুরে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের শান্তনা দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ডামি নির্বাচনে জনগণ তাদের ভোট না দেওয়ায় জুলুম আরও বাড়িয়ে দিয়েছে। তাই জনগণের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই আবারও গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। এর মাধ্যমে দলীয় দুর্নীতিবাজদের আরও লুটপাটের সুযোগ করে দিয়েছে। কিন্তু জুলুম করে আর বেশিদিন টিকে থাকা যাবে না। এ জুলুমের শেষ একদিন হবেই।

রিজভী বলেন, দেশ থেকে গণতন্ত্র এখন নির্বাসিত, জনগণের কথা বলার ন্যূনতম অধিকার নেই, এমনকি মানুষের জান ও মালেরও কোনো নিরাপত্তা নেই।

তিনি আরও বলেন, গত বছরের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ শেরপুরের বিশাল ইউনিয়নের নান্দাইল গ্রামের বিএনপি নেতা আব্দুল মতিনকে পিটিয়ে হত্যা করে। এছাড়াও শাহজাহানপুর উপজেলার কোট্রাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ককে হত্যা করে। তিনি নিহতদের পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং সমবেদনা জানান। জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যার ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। সকল বাধা উপক্ষো করে আমরা রাজপথে আছি এবং থাকব। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা