ঢাকা | |

ওবায়দুল কাদের স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন : রিজভী

ওবায়দুল কাদের স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার (৩ মার্চ) নয়াপল্টন
  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৪, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৪, দুপুর ২:৩৭ সময়
ওবায়দুল কাদের স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন : রিজভী ছবি : সংগৃহীত
ওবায়দুল কাদের স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩ মার্চ) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন ‘জনগণ দ্বারা বারবার প্রত্যাখাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছে’। ওবায়দুল কাদের ডিমেনশিয়াতে নয়, তিনি অ্যামনেসিয়া বা স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন।

রিজভী বলেন, এবারও ডামি নির্বাচনের আগে আওয়ামী প্রভুদের অসৎ তৎপরতা আবারও প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে। আওয়ামী লীগ তাদের প্রভুর দ্বারে দ্বারে নয়, বরং পদতলে বসে মোসাহেবি করেছে।

তিনি আরও বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে মানুষ প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে। অনেক ক্ষেত্রে বাসা ভাড়ার চেয়েও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় অনেক বেশি। ওবায়দুল কাদেররা ক্ষমতার স্বর্গে বাস করেন বলে বিদ্যুতের প্রকৃত চিত্র জানতে পারেন না। বিদ্যুতের নিচের দিকে ৫ শতাংশ বৃদ্ধি আর উপরের দিকে ৮ শতাংশ বৃদ্ধি কি চরম বৃদ্ধি নয়? অবৈধ শাসকগোষ্ঠীর এতে কোনো যায় আসে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা