ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সারারাত খুঁজে পাওয়া যায়নি রণবীরকে, তাঁকে খুঁজতে পুলিশের দ্বারস্থ হলেন দীপিকা! (ভিডিও)

সারা রাত বাড়ি ফেরেনি স্বামী, চিন্তার কপালে ভাঁজ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। দিশা না পেয়ে খোঁজ লাগালেন পুলিশে।
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ১২:৪০ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ১২:৪৫ সময়
সারারাত খুঁজে পাওয়া যায়নি রণবীরকে, তাঁকে খুঁজতে পুলিশের দ্বারস্থ হলেন দীপিকা! (ভিডিও) বলিউড তারকা দম্পতি রণবীর-দীপিকা

সারা রাত বাড়ি ফেরেনি স্বামী, চিন্তার কপালে ভাঁজ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। দিশা না পেয়ে খোঁজ লাগালেন পুলিশে। শুনতে অবাক লাগলেও এমনিই ঘটেছে। তবে সেটা বাস্তবে নয়, পর্দায়।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, রণবীর-দীপিকা ছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িয়েছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন রণবীর নিজেও।


সেখানে দেখা যাচ্ছে, দীপিকা যথেষ্ট বিভ্রান্ত। চিন্তার রেশ কাটছে না তার। পুলিশের সামনে গিয়েই তাকে বলতে শোনা গেল, ‘আমার স্বামী কাল রাত থেকে নিখোঁজ।’


এরপরই দেখা গেল রণবীরকে। চোখে কালো চশমা। কানে ব্লুটুথ, কাউকে ধাওয়া করছেন তিনি। সঙ্গে দেখা গেল রাম চরণকেও। সঙ্গে ক্যাপশনে রণবীর লেখেন, কিছু রহস্য আস্তে ধীরে খোলাই ভালো।


যদিও এটি কোনো ছবি নাকি ওয়েব সিরিজ তা নিয়ে আদৌ কিছু স্পষ্ট হওয়া যায়নি। তবে এটা পরিষ্কার ভক্তদের বড়সড় চমক উপহার দিতে চলেছেন ভারতের তিন শীর্ষ অভিনেতা। আপাতত ভক্ত-দর্শকের অপেক্ষার পালা বাড়ল বলা চলে।


উল্লেখ্য, রণবীর-দীপিকাকে একসঙ্গে সর্বশেষ দেখা গেছে রোহিত শেঠির ‘সার্কাস’ সিনেমার ‘কারেন্ট লাগা রে’ গানে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। অন্যদিকে রাম চরণকে সবশেষ দেখা যায় সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘ইয়ানতাম্মা’ গানে স্বল্প উপস্থিতিতে।


ভিডিও দেখতে ক্লিক করুন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ