ঢাকা | |

বেইলি রোড অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ সপ্তাহের অনুষ্ঠান বাতিল

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় পুলিশ সপ্তাহ-২০২৪ এর আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণসংক্রান্ত মতবিনিময় সভা
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৪, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৪, সকাল ৯:৫৭ সময়
বেইলি রোড অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ সপ্তাহের অনুষ্ঠান বাতিল প্রতীকী ছবি
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় পুলিশ সপ্তাহ-২০২৪ এর আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণসংক্রান্ত মতবিনিময় সভা বাতিল করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আগুন লাগার পরপরই রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের চলমান অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান আইজিপি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধারকাজের তদারকি করেন। পুলিশপ্রধান হতাহতদের দেখতে রাতেই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান।

আগুনে পুলিশের একজন অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) মেয়েও অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। আইজিপি অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহত ও চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা