ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সন্তান অপরাধ করলে বাবা-মাকে জরিমানা ও কারাদণ্ডের পরিকল্পনা! যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করা হলে সাংবিধানিক সংকট আরও গভীর হবে ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে: রেলপথ প্রতিমন্ত্রী যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিধি ভেঙে পাঁচ শিক্ষকের ৬৩ লাখ টাকার বিল অনুমোদন চট্টগ্রামে নিয়ন্ত্রণে আসছে না হাম, বাড়ছে ডেঙ্গু রোগী মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণাদের বাঁচা-মরার লড়াই আজ ফ্রি কিক থেকে মেসির দুর্দান্ত গোল, তবু জিততে পারল না ইন্টার মিয়ামি

গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখতে সরকার অঙ্গীকারাবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশে গণতান্ত্রিক
  • আপলোড সময় : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১২:৩৯ সময়
  • আপডেট সময় : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১২:৩৯ সময়
গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখতে সরকার অঙ্গীকারাবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশে গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বুধবার (২৯ ফেব্রুয়ারি) জেনেভাতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনের উচ্চ-পর্যায়ের বৈঠকে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা ব‌লেন। জেনেভাতে বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাম্য, অন্তর্ভুক্তিতা, গণতন্ত্র এবং মানবাধিকারের নীতি সমুন্নত রাখার আদর্শে উজ্জীবিত হয়ে সকল নাগরিকের জন্য মানবাধিকার এবং মৌলিক অধিকারের উন্নয়ন ও সুরক্ষায় বাংলাদেশ নিরলসভাবে কাজ করে।

তিনি ব‌লেন, সরকার জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন হাছান মাহমুদ।

তি‌নি ব‌লেন, বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান। পবিত্র কুরআনের প্রকাশ্য অবমাননা এবং ইসলামফোবিয়ার নিন্দা জানিয়ে তিনি বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন। 

মানবাধিকার কাউন্সিলকে সার্বজনীনতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নীতির আলোকে মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে সংস্থাটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি জেনেভায় শুরু হওয়া জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৫ তম অধিবেশন আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়