ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আপাতত আমার কাউকে লাগবে না: মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহির বিচ্ছেদের ঘোষণার পর সংসারে নেমেছে অন্ধকারের ঘনঘটা। তাইতো সামাজিক মাধ্যমে একাকিত্বের কথা বলেছেন তিনি।মাহি বলেছেন,
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:২৮ সময়
আপাতত আমার কাউকে লাগবে না: মাহিয়া মাহি ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহির বিচ্ছেদের ঘোষণার পর সংসারে নেমেছে অন্ধকারের ঘনঘটা। তাইতো সামাজিক মাধ্যমে একাকিত্বের কথা বলেছেন তিনি।

মাহি বলেছেন, আমার পেটের মধ্যে বোমা মারলে কিংবা মাথায় পিস্তল ধরলেও আমি রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না। আমার বিশ্বাস রাকিবও আমার বিষয়ে খারাপ কিছু বলবে না। মেয়েদের প্রতি তার সম্মান রয়েছে বলেই আমি তাকে ভালোবেসেছিলাম।’

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে এক ভিডিওবার্তা নিয়ে হাজির হয়ে এই কথাগুলো বলেন মাহি। সিনেমা থেকে দূরে সরে আসার কারণ হিসেবে মাহি বলেন, ‘আমি রাকিবকে অনেক ভালোবেসেছি। সে কোনোদিন আমাকে বলেনি সিনেমা ছাড়তে। তবে আমার মনে হয়েছে এটা তার পছন্দ নয়। তাই নিজের ইচ্ছায় আমি সিনেমা থেকে দূরে সরে ছিলাম।

রাকিবকে নিয়ে মাহি বলেন, ‘আমি তাকে সম্মান করি এবং এটা মৃত্যু পর্যন্ত থাকবে। তবে ওর কি কোনো নেগেটিভ সাইট নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝে না তার কি সমস্যা। আমারও নিশ্চয় সমস্যা আছে যা একসাথে থাকতে রাকিব বুঝেছে। আমার রাগ, আমার সবকিছু রাকিব এখন জানে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার কোনো গান ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি, কোনো সিনেমা দেখলে ডায়লগ ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি, সেজন্য আমার মন খারাপ এমন নয়। আমরা শিল্পী মানুষ ফেসবুকে অনেক কিছুই লিখতে পারি। ফেসবুকতো তেমনই জায়গা। তবে এটা নিয়ে যেভাবে নিউজ হচ্ছে, মনে হচ্ছে যেন আমি দ্বারে দ্বারে ঘুরতেছি। না, আমার আপাতত কাউকে লাগবে না। আমার ফারিশ আছে।’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি তার দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ