ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

শর্তসাপেক্ষ গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারীরা। কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের সমন্বয়ে চলমান প্যারিস শান্তি
  • আপলোড সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:১৩ সময়
  • আপডেট সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:১৩ সময়
শর্তসাপেক্ষ গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ছবি : সংগৃহীত
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারীরা। কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের সমন্বয়ে চলমান প্যারিস শান্তি আলোচনা থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে হামাসকে। গোষ্ঠীটি এখনো এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও তারা প্রস্তাবটি বিবেচনা করছে বলে জানিয়েছে।

নতুন প্রস্তাব অনুসারে, গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতিতে হামাসের হাতে জিম্মি ও ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি বন্দীদের বিনিময় করা হবে। এই প্রস্তাব অনুসারে, হামাসের হাতে আটক একজন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১০ জন করে ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

এই ৪০ দিনে ইসরায়েল বা হামাসের তরফ থেকে কোনো ধরনে সামরিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে না বলে আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

যুদ্ধবিরতির সময়ে হামাসের হাতে থাকা ১৯ বছরের কম ও ৫০ বছরের বেশি বয়সী এবং অসুস্থ ৪০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এর বিপরীতে ইসরায়েল মুক্তি দেবে ৪০০ ফিলিস্তিনিকে এবং ইসরায়েল, এই ৪০০ জনকে আর কখনোই গ্রেপ্তার করবে না এই মর্মে নিশ্চয়তা দেবে।

খসড়া প্রস্তাব মোতাবেক, যুদ্ধবিরতির সময়ে গাজার হাসপাতাল ও বেকারিগুলোকে মেরামত করে পুনরায় চালু করা হবে। প্রতিদিন অঞ্চলটিতে ৫০০ ট্রাক করে ত্রাণ সামগ্রী প্রবেশ করার পাশাপাশি প্রতিটি বাস্তুহারা পরিবারকে এক বা একাধিক তাঁবু ও ক্যারাভান সরবরাহ করা হবে।

বিগত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিমা বিশ্বের তরফ থেকে হামাসের হাতে জিম্মি ইসরায়েলি ও বিদেশিদের মুক্তির বিষয়ে চাপ ক্রমেই বাড়ছে।

এদিকে, গাজা ও পশ্চিম তীরে এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও অঞ্চল দুটিতে ইসরায়েলি হামলা ও অভিযান থেমে নেই। আন্তর্জাতিক সব আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে যাচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ