ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ইউক্রেনে মিসাইল হামলা, নিহত ৬০ রুশ সেনা

ইউক্রেনের পূর্বাঞ্চলে মিসাইল হামলায় অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাশিয়া অধিকৃত পূর্বাঞ্চলের দোনেৎস্কের
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৩৫ সময়
ইউক্রেনে মিসাইল হামলা, নিহত ৬০ রুশ সেনা ছবি : সংগৃহীত
ইউক্রেনের পূর্বাঞ্চলে মিসাইল হামলায় অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাশিয়া অধিকৃত পূর্বাঞ্চলের দোনেৎস্কের একটি প্রশিক্ষণ এলাকায় এ হামলা হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দোনেৎস্কের ওই স্থানে এক সিনিয়র রুশ কমান্ডারের আগমন উপলক্ষে সেনারা জড়ো হয়েছিল। সে সময়, সেনাদের জমায়েত লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের তৈরি অন্তত দুটি হাইমার্স মিসাইল ছোড়া হয়। হামলার ঘটনার ভিডিও ফুটেজে অনেক মৃতদেহ দেখা গেছে।

রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তারা হামলার কথা স্বীকার করলেও, নিহতের সংখ্যা জানায়নি। তবে, এ হামলা ও হতাহতের সংখ্যা নিয়ে রাশিয়া ও ইউক্রেন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ