ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

চলতি মৌসুমেই বিদায় বায়ার্ন কোচ টুখেলের

ইউলিয়ান নাগালসম্যানের অধীনে ভাল সময় পার করছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। হঠাৎ করে তাকে ছাটাই করে দিয়ে তার
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:২১ সময়
চলতি মৌসুমেই বিদায় বায়ার্ন কোচ টুখেলের ছবি : সংগৃহীত
ইউলিয়ান নাগালসম্যানের অধীনে ভাল সময় পার করছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। হঠাৎ করে তাকে ছাটাই করে দিয়ে তার জায়গায় কোচ করা হয় থমাস টুখেলকে। এবার টুখেলের চাকরিও শেষের পথে। আগামী ২০২৫ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে তার চুক্তির মেয়াদ থাকলেও, চলতি মৌসুম শেষেই টুখেলকে চলে যেতে বলেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে বায়ার্ন। মূলত টুখেলের সাম্প্রতিক পারফরম্যান্সে ক্লাবটি বেশ অসন্তুষ্ট। সব মিলিয়ে টানা তিন ম্যাচ হেরেছে বায়ার্ন। যার প্রভাব পড়েছে বুন্দেস লিগার টেবিলেও। লিগ পর্বের সর্বশেষ দুই ম্যাচে হেরে টানা ১১ বারের চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশন থেকে অনেকটাই ছিটকে গেছে।

এক বিবৃতিতে ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন বলেছেন, ‘বায়ার্ন মিউনিখ ও প্রধান কোচ টমাস টুখেল যৌথভাবে দাপ্তরিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। এখন সেটি ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে। ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন ও টুখেলের গঠনমূলক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে টানা হারতে থাকায় জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’ টুখেলের বিদায়ের ইঙ্গিত দিয়েছিল। তাদের সেই গুঞ্জনই সত্যি হলো। তবে নিজের শেষটা সর্বোচ্চ সাফল্যের সঙ্গে করতে চান এই জার্মান কোচ। টুখেল বলেছেন, ‘আমার কোচিং স্টাফ এবং আমি সর্বোচ্চ চেষ্টা করছি সর্বোচ্চ সাফল্যের সঙ্গে শেষটা করতে।’

ইতোমধ্যে টুখেলের জায়গায় কে আসবে, সেই আলোচনাও শুরু হয়েছে। সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের তথ্যমতে— নতুন মৌসুমে কোচ হিসেবে গুনার সুলশার কিংবা জিনেদিন জিদানকে দেখা যেতে পারে বায়ার্নের ডাগআউটে। সুলশার ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এবং রিয়াল মাদ্রিদের ডাগআউট সামলেছিলেন জিদান। তাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাবি আলেনসোও।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা