ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

বিদেশের কারাগারে ৯ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ৯ হাজার ৩৭০
  • আপলোড সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২০ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৩৫ সময়
বিদেশের কারাগারে ৯ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ৯ হাজার ৩৭০ বাংলাদেশি বন্দি রয়েছেন।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আটক হওয়া বাংলাদেশির মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ৭৪৬ জন সৌদি আরবে। দ্বিতীয় সর্বোচ্চ ৫০৮ জন বন্দি রয়েছেন তুর্কিতে।

এ ছাড়া কাতারে ৪১৫ জন, গ্রিসে ৪১৪ জন, আবুধাবিতে ৪০৪ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন, মিয়ানমারে ৩৫৮ জন, মালয়েশিয়ায় ২১৯ জন, ইরাকে ২১৭ জন, চীনের বেইজিংয়ে ১৮৪ জন, হংকংয়ে ১২২ জন, জর্ডানে ১০০ জন, ইতালিতে ৮১ জন, সিঙ্গাপুরে ৬৬ জন, ইন্দোনেশিয়ায় ৪৯ জন, লেবাননে ২৮ জন, স্পেনে ১৯ জন, ব্রুনাইয়ে ১৬ জন, লিবিয়ায় নয়জন, কুনমিংয়ে সাতজন, কোরিয়ায় ছয়জন, মিশরে ছয়জন, থাইল্যান্ডে চারজন, শ্রীলঙ্কায় তিনজন, জাপানে দুজন, আলজেরিয়া ও পর্তুগালে একজন করে আটক রয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

আটক প্রবাসীদের মুক্তির বিষয়ে হাছান মাহমুদ বলেন, গত বছরের জুলাই থেকে চলতি মাস পর্যন্ত লিবিয়া থেকে মোট এক হাজার ২২৬ জন এবং ফ্রান্স ও ইউরোপের অন্য দেশের জেলখানা থেকে ৫১ জনকে প্রত্যাবাসন করা হয়েছে।

এছাড়া ভারত, মিয়ানমার ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জেলখানা থেকে আরও এক হাজার ৯৫০ জনকে ফেরত আনা হয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা নিয়মিতভাবে কারাগারে আটক বাংলাদেশি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের দ্রুত মুক্তির ব্যাপারে সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী